সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অখন্ড ভারত, মন্দির ধংস ও তার পুনঃপ্রতিষ্ঠার দাবি কতটা যুক্তি ও ইতিহাস সম্মত?

অখন্ড ভারত, মন্দির ধংস ও তার পুনঃপ্রতিষ্ঠার দাবি কতটা যুক্তি ও ইতিহাস সম্মত? পাকিস্তানের সুপ্রিম কোর্টে সেদেশে মন্দির ভাঙার বিরুদ্ধে মন্দির পুনর্নির্মাণ করে দেওয়ার আদেশ দিয়েছে। এবং সরকার সেই আদেশকে সমর্থন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে আমার একটি পোস্টে মন্তব্য করেছেন M.K. Ray Chaudhury  আমার পোষ্টের লিংক : এখানে ক্লিক করুন তিনি লিখেছেন, "অখন্ড ভারতবর্ষে এই আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া উচিত, বাইরের দেশের জঙ্গিরা এসে এদেশের রাজা বা সম্রাট দের হঠিয়ে নিজেরা সম্রাট সেজে বসেছিল আর এদেশের হিন্দু মন্দির গুলো ধ্বংস করে অন্য ধর্মের উপাসনালয় বানিয়েছিল, পাকিস্তান আদালতের এই রায় মেনে আবার অখন্ড ভারতের সর্বত্র যেখানে যত হিন্দু মন্দির ধ্বংস হয়েছে, সকল মন্দির এর পুনঃ প্রতিষ্ঠা করা হোক। পাকিস্তান আদালতের এই রায় সাধুবাদ প্রাপ্য, তবে ভারতের সুপ্রিম কোর্টের রায়ের ই অনুসারী খুব ভালো করে ভেবে দেখলে বোঝা যাবে।" এখন প্রশ্ন হলো এই মতামত কতটা গ্রহণযোগ্য? আমার মতে এই মন্তব্য গ্রহণযোগ্য নয়। কারণ, তিনি যে যুক্তি দেখিয়েছেন তা যথাযথ (যুক্তিবিজ্ঞানের ভাষায় বৈধ নয়/অবৈধ) নয় এবং ইত...

মুসলিম ভোট বিভাজন বিতর্ক

আপনার সঙ্গে আমি 99%সহ মত। একটা কথা এখানে মাথায় রাখা দরকার সংখ্যালঘু ভোট দুয়ের অধিক খাতে ভাগ হলেই বিজেপির সাফল্য অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আপনি হয়তো বলবেন সংখ্যাগুরু ভোটও তো ভাগ হবে। এই ভাগ হওয়া মানে মানুষ দল বদল করবে। আগে সিপিএম ছিল বা টিএমসি ছিল এখন তাদের একটা অংশ বিজেপিতে গেছে বা যাবে। এতে সংখ্যাগুরু ভোটারদের তেমন কোনও 'বিশেষ ক্ষতি' হবে না। কারণ,  তারা সংখ্যা গরিষ্ঠ। প্রশাসনে এই গরিষ্ঠতার সুবিধা তারা এখন যেমন পাচ্ছেন, তখনও তেমনই পাবেন। কিন্তু বিজেপি আসলে এই 'বিশেষ ক্ষতিটা' মুসলিম সম্প্রদায়ের জন্য অনিবার্য। এটা কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাবে না। তাই হিন্দু অহিন্দু উভয়েরই বিজেপি বিরোধিতায় নৈতিক দায়িত্ব থাকলেও তা পালন না করলে 'বিশেষ ক্ষতি'র বিশেষ কিছুই হবেনা সংখ্যাগুরু সম্প্রদায়ের জন্য। এক্ষত্রে একটা কথা উল্লেখ খুব জরুরি। আর তা হল সাধারণ ক্ষতির বিষয়টি। এই সাধারণ বা সামগ্রিক ক্ষতির পরিমাণটা উভয় সম্প্রদায়কে সমানভাবে ক্ষতিগ্রস্ত করবে অর্থাৎ সমগ্র দেশের জন্য ক্ষতির পরিমাণটা ভয়ংকর ভাবে বেড়ে যাবে একথা বলাই বাহুল্য। এই দৃষ্টিকোণ থেকে দেখলে সংখ্যালঘুদের দায়টা একটু নয়, ব...

মুসলিম সম্প্রদায়ের মৌলিক সমস্যা ও তার সমাধান

MD Mazharul Islam আসাদুদ্দিন ছাড় পায় কেন এই প্রশ্নের উত্তরটা এখনো আপনি পাননি? আমিই তো দিয়েছি। আপনার বক্তব্যকে খন্ডন করে  উপযুক্ত যুক্তি  এবং তথ্য সহ  ব্যাখ্যা করে। একই প্রশ্ন তুলছেন কেন বার বার? আর ভোটের যে হিসেবটা আপনি দেখালেন ওটা ইলেকশন কমিশনের কোন ওয়েবসাইট থেকে পেলেন তার লিঙ্কটা এখানে দিন। প্রমাণ করুন আপনার কথাটা ঠিক। আপনি কি জানেন, বিহার সম্পর্কে আপনার দেয়া তথ্য আর আব্বাস সিদ্দিকীর দেওয়া তথ্যের মধ্যে বেশ খানিকটা গরমিল দেখা যাচ্ছে? আর এই প্রশ্নটা বিহার ভোটের পর নয়, প্রথম উঠেছে মহারাষ্ট্রের ভোটের সময়। এরপর উত্তর প্রদেশ। সবশেষে বিহার। আসাদউদ্দিন এর উপস্থিতি বিজেপির লড়াইকে সহজ করে দিয়েছে। তারা ক্ষমতায় চলে এসেছে।  আসাদউদ্দিন এর প্রধান সমস্যা, তিনি ধর্মকে হিসু করে নিজের সম্প্রদায়ের জন্য ভোট চান। ভোটে যেকোনো প্রাপ্তবয়স্ক নাগরিকই দাঁড়াতেই পারেন। এটা তার সাংবিধানিক অধিকার। আসাদুদ্দিন কিংবা আব্বাস সিদ্দিকী তাদেরও অধিকার আছে ভোটে দাঁড়ানোর। কিন্তু তাদের সমস্যা হল, তারা ধর্মীয় আবেগকে কাজে লাগান। এটা কৌশলগতভাবে সংখ্যালঘুদের জন্য একটি ভ্রান্ত রণকৌশল। যেটা বিজেপি...

কাশ্মীর ও কিছু প্রাসঙ্গিক কথা

কাশ্মীর ও কিছু প্রাসঙ্গিক কথা : "কাশ্মীর কোনওকালেই পাকিস্তানের অংশ ছিল না, হবেও না। পাকিস্তানকে এই সত্যিটা স্বীকার করার পরামর্শ দিলেন ইসলামীয় পণ্ডিত ইমাম মহম্মদ তাওহিদি। নিজের টুইটার হ্যান্ডলে তিনি বলেন, কাশ্মীর কখনই পাকিস্তানের অংশ ছিল না। কাশ্মীর কখনও পাকিস্তানের অংশ হবে না। পাকিস্তান ও কাশ্মীর-- উভয়ই ভারতের অংশ। হিন্দু থেকে ধর্মান্তর হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাতে আসল সত্যটা বদলে যায় না যে, গোটা অঞ্চলটাই হিন্দু ভূমি। সত্যি বলতে কী, ভারত ইসলামের থেকেও পুরনো, পাকিস্তান কোন ছার.. সৎ হন।" সূত্র : আনন্দবাজার ওয়েব পোর্টাল। ইমাম মহম্মদ তাওহিদি ঠিকই বলেছেন। কাশ্মীর পাকিস্তানের নয়। একই অর্থে ভারতেরও নয়। অর্থাৎ উনি যে অর্থে এই কথা বলেছেন, সেই অর্থে ভারত বর্ণ হিন্দুদেরও (আর্য) নয়। এটা ভারতের আদিম অধিবাসীদের দেশ। সেখানে হিন্দু-মুসলমান নেই। (এরা কেউ বিদেশ থেকে এসে উপনিবেশ গড়েছেন, কেউ ধর্মান্তরিত হয়েছেন।) আছে সাঁওতাল, কোল, ভিল, দ্রাবিড় প্রভৃতি অনার্য জনজাতি। ভারতীয়, পাকিস্তানি, ফরাসি, ইংরেজ ইত্যাদি জাতি-রাষ্ট্রের ধারণা আধুনিক যুগের ইউরোপীয় কনসেপ্ট। তাই আধুনিক যুগের আগে ভারতীয় জাতিরাষ্...

প্রসঙ্গ : ফ্রান্স, হযরত মুহাম্মদ-এর কার্টুন ও তার পরবর্তী সংকট

প্রসঙ্গ : ফ্রান্স, হযরত মুহাম্মদ-এর কার্টুন ও তার পরবর্তী সংকট ◾হে মানুষ! জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান, জ্ঞান অর্জন প্রত্যেক নর-নারীর জন্য ফরয ( অবশ্যপালনীয় কাজ)। কারণ, জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায় । ◾'হে মানুষ! তোমরা কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কারণ, অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গেছে।' (হযরত মুহাম্মদ (সঃ) বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণ) এই কথাগুলো পড়ার পর আপনার কি মনে হচ্ছে না, যিনি কার্টুন আঁকলেন, যিনি কার্টুনটিকে ছাত্রদের দেখালেন (বাক স্বাধীনতার ব্যাখ্যা দিতে) আর দেখানোর অপরাধে যিনি ওই শিক্ষককে হত্যা করলেন এই তিনজনই আসলে উন্মাদ? ১) আপনি আপনার ধর্ম, ধর্মগুরু কিংবা ধর্মীয় আচার আচরণ নিয়ে ব্যঙ্গ চিত্র আঁকতে পারেন। এই যে আপনি পারেন, তার কারণ আপনার এক ধরণের বিশ্বাস, যার ভিত্তি হচ্ছে যুক্তিবাদী মানসিকতা। যে যুক্তিবাদী মন  আপনাকে জানাচ্ছে  যে, এটা করলে  আসলে কিছুই হয় না। খেয়াল করে দেখুন এই যুক্তিবাদী মানসিকতার ভিত্তিটাও কিন্তু এক ধরণের বিশ্বাস। কেননা, এই যুক্তি কোনো বস্তুবাদী-কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর করে গড়ে ওঠেনি। আমরা জানি...

ভারত বিভাজন ও হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা

ভারত বিভাজন ও হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা ভালো-মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে - কথাটা রবীন্দ্রনাথ ঠাকুরের। কিন্তু কথাটার উত্তরাধিকার শুধু বাঙালি নয়, শুধু ভারতীয় নয়, ছড়িয়ে আছে বিশ্বময়। তাই আপনি বা আমি সবাই তারই অংশ। অর্থাৎ আমাদের জন্যও কথাটা স্মরণযোগ্য। সত্যকে মেনে নেয়ার ক্ষমতা সবার থাকে না। অনেক বড় মনের মানুষ হতে হয় তার জন্য। হৃদয়ের ভিতরের আয়তনটাও অনেক বড় হওয়া দরকার। তবেই সেই সত্যকে সহজে নেওয়া যায়। শ্রদ্ধেয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় তেমনি একজন বড় হৃদয়ের মানুষ। যে-হৃদয় সত্যকে সহজে গ্রহণ করার শক্তি অর্জন করেছে। আপনার সে শক্তি নেই। সেটা আপনার মন্তব্যে বোঝা গেল। কিন্তু আপনার ক্ষমতার উপরে বা শক্তির উপরেই তো শুধুমাত্র সত্য নির্ভরশীল নয়। তার নিজস্ব একটা শক্তি আছে। সে শক্তিকে আত্মস্থ করার মতো ক্ষমতা সবার হয় না, বলা ভালো থাকেনা। তাকে অর্জন করতে হয়। আপনার বোধ হয় সে সুযোগটুকু হয়ে ওঠেনি। তবে এটাকে আমি আপনার ব্যক্তিগত দোষ বলে মনে করিনা। কারণ, আপনার মনের কোণে যে সংশয়, সন্দেহ, অবিশ্বাস জায়গা করে নিয়েছে তা নিয়ে আপনি জন্মাননি। বিখ্যাত একজন পাশ্চাত্য দার্শনিক বলেছিলেন, জন...

সাম্প্রদায়িকতার উৎস সন্ধান ও আমাদের কর্তব্য

সাম্প্রদায়িকতার উৎস সন্ধান ও আমাদের কর্তব্য কোন মন্তব্য দিয়ে কী বোঝাতে চাইছো বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। তোমার আলোচনার বিষয় কী? ভিন্ন ভিন্ন বিষয় এক সঙ্গে বললে বোঝা মুশকিল হযে যায় তুমি কী জানতে চাইছো। ফেসবুকের লিংক দিয়ে মন্তব্য করলেও ঠিকঠাক বোঝা যায় না যে তুমি কী বোঝতে বা জানতে চাইছো যখন যা জানতে চাইবে তার বিস্তারিত করে বিবরণ দিয়ে পরিষ্কার ভাবে এবং সোজাসুজি প্রশ্ন করবে। কবির সুমন, বামপন্থী, বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী একসঙ্গে ঘেঁটে যাচ্ছে। আলাদা আলাদা ভাবে এবং পরিষ্কার করে মতামত জানাও  দুই দেশেই ধর্ম ব্যবসায়ী আছে। উপমহাদেশের প্রত্যেক দেশে তারা সক্রিয়। তুমি জানো কিনা জানিনা, এদেশের হিন্দু সাম্প্রদায়িক এবং ওদেশের মুসলিম সাম্প্রদায়িকদের মধ্যে গোপন বোঝাপড়া আছে। এরা পরস্পর পরস্পরের পরিপূরক। ভারতের সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির দ্বারা ঘটানো দৃষ্টান্ত দিয়ে এখানে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা করে। আর ঠিক একই রকম ভাবে ভারতের  সাম্প্রদায়িক ঘটনাগুলোকেই সামনে রেখেই বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা  ও সাম্প্রদায়িক শক্তি রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য অশিক্ষিত জনগণকে ভারতের সাম্প্র...