যুদ্ধের ঢালের আড়ালে হত্যা: আইনস্টাইনের শান্তিচেতনা ও মানবতাবাদ "যুদ্ধের ঢালের আড়ালে মানুষকে মেরে ফেলা এক ধরণের খুন ছাড়া আর কিছু নয়" — অ্যালবার্ট আইনস্টাইন। সূচনা বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। তিনি শুধু পদার্থবিজ্ঞানের একটি আলোড়ন সৃষ্টিকারী তত্ত্ব যা ‘ আপেক্ষিকতাবাদ’ নামে পরিচিত, তার জন্যই স্মরণীয় নন, তিনি স্মরণীয় হয়ে আছেন মানব সভ্যতার ইতিহাসের একজন অন্যতম সোচ্চার যুদ্ধবিরোধী ও মানবতাবাদী কণ্ঠস্বরের মূর্ত প্রতীক হিসেবে। যখন বিজ্ঞানকে মানবকল্যাণের চেয়ে ধ্বংসাত্মক উদ্দেশ্যে ব্যবহারের প্রতিযোগিতা শুরু হয়েছিল, তখন আইনস্টাইন তাঁর নৈতিক অবস্থান থেকেই স্পষ্ট ভাষায় যুদ্ধ ও প্রাতিষ্ঠানিক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তাঁর মতে, সভ্যতার নামে বা জাতীয়তাবাদের দোহাই দিয়ে শুরু হওয়া যেকোনো যুদ্ধই আসলে রাষ্ট্রযন্ত্র দ্বারা বৈধতা পাওয়া হত্যাযজ্ঞ মাত্র। এই উপলব্ধি থেকেই তিনি উচ্চারণ করেছিলেন— “আমার বিশ্বাস, যুদ্ধের ঢালের (বা অজুহাতের) আড়ালে মানুষকে মেরে ফেলা, এক ধরণের খুন ছাড়া আর কিছু নয়।” আমার বিশ্বাস, যুদ্ধের ঢালের (বা অজুহাতের) আড়ালে মানুষকে মেরে ...
ইতিহাসচর্চা, সমাজবিজ্ঞান ও সাম্প্রদায়িক মানস: নিরোদচন্দ্র চৌধুরীর গ্রন্থে দ্বিজাতি তত্ত্বের ঐতিহাসিক ও সামাজিক ভিত্তি
ইতিহাসচর্চা, সমাজবিজ্ঞান ও সাম্প্রদায়িক মানস: নিরোদচন্দ্র চৌধুরীর গ্রন্থে দ্বিজাতি তত্ত্বের ঐতিহাসিক ও সামাজিক ভিত্তি সারসংক্ষেপ (Abstract) এই গবেষণা-প্রবন্ধে ১৯৫১ সালে লন্ডনের ম্যাকমিলান পাবলিশার্স থেকে প্রকাশিত নিরোদচন্দ্র চৌধুরীর গ্রন্থ ‘ দ্য অটোবায়োগ্রাফি অফ এন আননোন ইন্ডিয়ান’ —এর আলোকে ভারতীয় উপমহাদেশে দ্বিজাতি তত্ত্বের সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক রূপরেখা বিশ্লেষণ করা হয়েছে। প্রথাগত জাতীয়তাবাদী ইতিহাসচর্চায় দ্বিজাতি তত্ত্বকে ১৯৪০-এর দশকে মোহাম্মদ আলী জিন্নাহ ও মুসলিম লীগের রাজনৈতিক চক্রান্ত অথবা ব্রিটিশদের ‘ ভাগ করো ও শাসন করো ’ নীতির একক ফসল হিসেবে ব্যাখ্যা করার প্রবণতা দেখা যায়। তবে নিরোদ চৌধুরী দেখিয়েছেন যে, এই রাজনৈতিক বিভাজন ছিল বিশ শতকের শুরুতেই সাধারণ মানুষের মনস্তাত্ত্বে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা দুটি ভিন্ন ধর্মীয়-সাংস্কৃতিক সত্তার সমান্তরাল সহাবস্থানের স্বাভাবিক পরিণতি । প্রবন্ধটিতে তৎকালীন পূর্ববঙ্গের প্রাত্যহিক সমাজচিত্র, ১৯০৫ সালের স্বদেশী আন্দোলনে ধর্মীয় প্রতীকের ব্যবহার, বাঙালি ‘ভদ্রলোক’ হিন্দু সমাজের সামাজিক বর্জন নীতি এবং ভারতের দীর...