কীভাবে চরম দারিদ্র্য দূর করলো চিন? মূল নীতি ও সাফল্য চিনের চরম দারিদ্র্য বিমোচন মডেল, মূল নীতি ও গ্লোবাল সাউথের দেশগুলোতে এর বৈশ্বিক প্রভাব। ভারত ও চিন — এই দুটি প্রতিবেশী রাষ্ট্রের স্বাধীনতা লাভের মধ্যে সময়ের ব্যবধান মাত্র দু বছরের। ভারত ১৯৪৭ আর চিন ১৯৪৯ সালে স্বাধীনতা লাভ করেছে। এরপর নানা টানাপড়েন কাটিয়ে চিন আজ দরিদ্রমুক্ত দেশ। অন্যদিকে, ভারত এই লক্ষ্যে পৌঁছাতে প্রায় সম্পূর্ণ ব্যর্থ। প্রশ্ন হল চিন এই কাজ কীভাবে করলো? চিন দারিদ্র্য দূরীকরণে যে নীতি গ্রহণ করেছে এবং যেভাবে তা বাস্তবায়ন করেছে, তা সত্যিই অনন্য এবং অসাধারণ। চলুন, এই বিষয়ে তথ্য কী বলছে জানার চেষ্টা করি। China's basic policy for poverty alleviation. 🇨🇳 চিনের দারিদ্র্য দূরীকরণের নীতি ও বাস্তবায়ন পদ্ধতি : চিনের দারিদ্র্য দূরীকরণের সাফল্যের মূল চাবিকাঠি হলো একটি দ্বি-স্তরীয় কৌশল: প্রথমত, চরম দারিদ্র্য দূর করা এবং দ্বিতীয়ত, দারিদ্র্যে ফিরে যাওয়া রোধ করে অর্জিত সাফল্য ধরে রাখা। ২০২০ সালে চরম দারিদ্র্য দূর করার পর , চিন সরকার একটি পাঁচ বছরের ক্রান্তিকাল (২০২১-২৫) ঘোষণা করে, যার মূল লক্ষ্য ছিল ১) দারি...