সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

দূর্গাপূজা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মণ্ডপের বুকস্টল রাজনীতি: ‘দুর্গাপূজা’ নাকি ‘শারদোৎসব’? ধর্ম ও রাজনীতির দ্বন্দ্ব

মণ্ডপের বুকস্টল রাজনীতি: ‘দুর্গাপূজা’ নাকি ‘শারদোৎসব’? বঙ্কিম ও রবীন্দ্রনাথের আলোয় নতুন বিতর্ক বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদী ‘দুর্গোৎসব’ থেকে রবীন্দ্রনাথের সর্বজনীন ‘শারদোৎসব’—উৎসবের রূপান্তর ও দর্শনের মেলবন্ধন। উৎসবের সঙ্গে আনন্দ নামের এক বহুমাত্রিক আবেগ জড়িয়ে থাকে। এই আনন্দ মণ্ডপে বা ঘরের সীমাবদ্ধ গণ্ডির মধ্যে থাকা বৈচিত্রহীন পরিবেশে পূর্ণতা পায় না। আনন্দের স্বভাবই হলো ছড়িয়ে পড়া, সবাইকে ছুঁয়ে ফেলা। আর একারণেই উৎসব আপন স্বভাবেই সর্বজনীন হয়ে যায়। ভূমিকা বাংলা তথা বাঙালির কাছে শরৎ মানেই হল প্রকৃতি জুড়ে ছড়িয়ে থাকা চোখ জোড়ানো শিউলি ও কাশ ফুলের অপরূপ শোভা, রাতের আকাশে জেগে ওঠা স্নিগ্ধ চাঁদের আলোর মায়াবী পরিবেশ এবং অবশ্যই দুর্গাপূজার উৎসবমুখর দিনগুলোর হাতছানি। কিন্তু আজ এই উৎসবকে ঘিরে থাকা তিনটি নাম—দুর্গাপূজা, দুর্গোৎসব ও শারদোৎসব— আর নিছক ভাষাগত বৈচিত্র্য নয়; এগুলো হয়ে উঠেছে ধর্ম ও রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। অতীতে বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ—প্রায় সকলেই এই শব্দগুলোকে ব্যবহার করেছেন তাদের বৌদ্ধিক ও সাংস্কৃতিক চেতনা প্রকাশের প্রয়োজনীয় শব্দবন্ধ হিসাবে। যদিও বঙ্কিমচন...