ভারতবর্ষে মোগলদের অবদান: ইতিহাস, সংস্কৃতি ও সমন্বয়বাদ মুঘল আমলে ভারতের অর্থনীতি, ধর্ম, সাহিত্য ও সংস্কৃতি এবং শিল্পকলা ভারতের ইতিহাস ও সংস্কৃতি | আলী হোসেন | পঠন সময়: ৫ মিনিট ভূমিকা ইতিহাস কোনো গল্পগাথা নয়, বরং তা বহু সংস্কৃতির মিলিত গতিধারা, যার পরিধি বিশাল এক মহাসমুদ্রের মতো । কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে অতীতকে বিচার করার ক্ষেত্রে প্রায়শই একটি নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিকোণ ব্যবহার করতে দেখা যাচ্ছে, যেখানে কোনো একটি নির্দিষ্ট সময়কালকে সম্পূর্ণ ইতিবাচক কিংবা সম্পূর্ণ নেতিবাচক হিসেবে দাগিয়ে দেওয়া হয়। ভারতবর্ষের মধ্যযুগীয় ইতিহাসে মোগল রাজবংশের মূল্যায়ন করার ক্ষেত্রে বর্তমানে এই এই ধরনের নেতিবাচক দৃষ্টিকোণ ব্যবহার করার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইতিহাসবিদ গুরচরণ দাস যখন প্রশ্ন তোলেন, “মোগলরা আমাদের জন্য কী রেখে গেছে?” —তখন উত্তরটি কোনো সংকীর্ণ কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকে না। কারণ, মোগলদের তিন শতাব্দীর শাসনকাল ভারতের ভাষা, স্থাপত্য, শিল্প, রন্ধনশৈলী, পোশাক এবং সামাজিক মনস্তত্ত্বে এমন এক গভীর ছাপ রেখে গেছে, যা আজও আধুনিক ‘ভারতীয়’ পরিচয়ের অবিচ্...