চিনের “গ্রামীণ পুনরুজ্জীবন”-এর পরবর্তী পরিকল্পনা চিনের কৃষি ও গ্রামীণ অর্থনীতি পরিবর্তনের নতুন ব্লু-প্রিন্ট: একটি বিশ্লেষণ চিনের ‘ গ্রামীণ পুনরুজ্জীবন ’-এর পরবর্তী পরিকল্পনা অত্যন্ত সুসংহত এবং দূরদর্শী। ২০২৬ সালটি এক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এই সালটি চিনের ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার (২০২৬-৩০) প্রথম বর্ষ এবং দারিদ্র্য বিমোচনের জন্য পাঁচ বছর মেয়াদি ‘ পরিবর্তনকাল’ শেষ হওয়ার পর প্রথম বছর । এই সময়ে গৃহীত মূল পরিকল্পনাগুলো ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত ‘ ১ নং কেন্দ্রীয় দলিল ’ এবং সরকারি কাজের প্রতিবেদনের খসড়ায় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। লক্ষ্য পূরণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো সামগ্রিক গ্রামীণ পুনরুজ্জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং কৃষি ও গ্রামীণ আধুনিকায়নকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া। ১. খাদ্য নিরাপত্তা জোরদার করা (Strengthening Food Security) : এই পর্বে চিন খাদ্য নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। কারণ, চিনের খাদ্য সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদী চাপের মধ্যে রয়েছে বলে এই দলিলে (‘১ নং কেন্দ্রীয় দলিল’...