পরোপকার বা নিঃস্বার্থ কল্যাণকামিতা (Altruism) এবং স্বার্থপরতা : মানব সভ্যতার উপর তার প্রভাব। পরোপকার (হৃদয়) ও আত্মস্বার্থ (সম্পদ)—মানব সভ্যতার সূক্ষ্ম ভারসাম্য। Altruism vs. Selfishness: How Evolutionary Biology and Economics Shaped Human Civilization মানব সভ্যতার বিকাশ ও সমাজ গঠনের ইতিহাস মূলত দুটি বিপরীতমুখী চালিকাশক্তির টানাপোড়েনের ফসল।একটি পরোপকার বা নিঃস্বার্থ কল্যাণকামিতা (Altruism) এবং অন্যটি স্বার্থপরতা বা আত্মকেন্দ্রিকতা (Self-interest/Selfishness)। জীববিজ্ঞান, মনস্তত্ত্ব এবং ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এই দুই প্রবৃত্তি সভ্যতার উৎপত্তি ও ক্রমবিকাশে কীভাবে প্রভাব ফেলেছে, আসুন দেখে নেওয়া যাক : ১. পরোপকারের প্রভাব: সভ্যতার আসল ভিত্তি বিখ্যাত নৃবিজ্ঞানী মার্গারেট মিড সম্পর্কে একটি গল্প (?) প্রচলিত আছে, যেখানে বলা হয়েছে, নৃবিজ্ঞানী মার্গারেট মিডকে একবার নাকি জিজ্ঞাসা করা হয়েছিল, “ মানব সভ্যতার প্রথম চিহ্ন কী? ” প্রশ্নকর্তা হয়তো ভেবেছিলেন কোনো প্রাচীন পাথরের হাতিয়ার বা অস্ত্রের কথা বলবেন তিনি। কিন্তু মিড প্রশ্নকর্তাকে অবাক করে দিয়ে বলেছিলেন—একটি জোড়ালাগা ভাঙা উর...