সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অদৃশ্য অ্যাপার্থাইড (Invisible Apartheid) : বর্ণবাদের ইতিহাস থেকে সমসাময়িক ভোটাধিকার সংকট

অদৃশ্য অ্যাপার্থাইড: বর্ণবাদের শিকড় থেকে ভারতের সংখ্যালঘু ও আদিবাসীদের ভোটাধিকার। বর্ণবাদের গভীর শিকড় এবং প্রশাসনিক জটিলতার আড়ালে চলা ভোটাধিকার হরণের প্রক্রিয়াকে ‘অদৃশ্য অ্যাপার্থাইড’ হিসেবে তুলে ধরা হয়েছে এই প্রাবন্ধিক বিশ্লেষণে। ভূমিকা বর্ণবাদ বা অ্যাপার্থাইড নিয়ে কথা বলার সময় আমরা সাধারণত ব্যক্তিগত ঘৃণা, কুসংস্কার কিংবা অজ্ঞতাকে দায়ী করি। কিন্তু এই ব্যাখ্যা অসম্পূর্ণ, কারণ এগুলো বর্ণবাদের পরিণতি, মূল উৎস নয়। বর্ণবাদ একটি বহুমাত্রিক ব্যবস্থা —যার শিকড় একদিকে মানব বিবর্তনের গভীরে, অন্যদিকে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও জ্ঞানতাত্ত্বিক কাঠামোর ভেতরে প্রথিত। এই প্রবন্ধে আমরা প্রথমে বর্ণবাদ ও অ্যাপার্থাইডের ধারণাগত ও আইনি পার্থক্য নির্ধারণ করব, তারপর বর্ণবাদের শিকড় খুঁজব প্রচলিত ধারণার বাইরে গিয়ে, এরপর ফিলিস্তিন প্রসঙ্গে অ্যাপার্থাইডের প্রয়োগ দেখব, এবং শেষে ভারতের সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর ভোটাধিকার বঞ্চনার প্রক্রিয়াকে এই কাঠামোর আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করবো। (এক) বর্ণবাদ কী: তিন স্তরের বিভাজন বর্ণবাদকে বুঝতে হলে এর তিনটি রূপ আলাদা করা দরকার : ব্যক্তিগত বর্ণবাদ: ...